শুক্রবার , ০৮ মে ২০২৬
শুক্রবার , ০৮ মে ২০২৬
হোমবিশ্ব‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

favicon
ভোরের আলো ডেস্ক:
‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র Randhir Jaiswal

তিনি বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

রণধীর জয়সওয়াল আরও জানান, বাংলাদেশে নাগরিকত্ব যাচাইসংক্রান্ত দুই হাজার ৮৬২টির বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিকু রহমান এর দেওয়া বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।