শুক্রবার , ০৮ মে ২০২৬
শুক্রবার , ০৮ মে ২০২৬
হোমজাতীয়গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীন কাঠামোয় আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীন কাঠামোয় আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীন কাঠামোয় আনতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়।


বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক সম্মেলন নগরীতে আয়োজিত সম্প্রচার ও যোগাযোগবিষয়ক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবল পরিচালনাকারীদের সংগঠন।


জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্যপ্রবাহ কিংবা জবাবদিহির বাইরে থাকা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন সময়ের দাবি।


তিনি বলেন, সরকার একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে এবং এই গণতান্ত্রিক দায়িত্ববোধ থেকেই জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায়।


তথ্য উপদেষ্টা আরও বলেন, বর্তমান সময়ে যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল মাধ্যম এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে রাষ্ট্র চাইলেই সবকিছু এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে না।