শনিবার , ০৯ মে ২০২৬
শনিবার , ০৯ মে ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন

দুই বছরেরও বেশি সময় পর চিকিৎসার উদ্দেশ্যে আজ শনিবার (৯ মে) বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ চিকিৎসার জন্য রাষ্ট্রপতি যুক্তরাজ্যে যাচ্ছেন। সেখানে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৭ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। ১৮ মে সকালে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে থাকবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তার দুই দফা বিদেশযাত্রা স্থগিত হয়েছিল বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন। পরে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এবারই প্রথম তার বিদেশ সফর বাস্তবায়ন হচ্ছে।