সোমবার , ১১ মে ২০২৬
সোমবার , ১১ মে ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তেলআবিবে রাতভর বিক্ষোভ

নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তেলআবিবে রাতভর বিক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তেলআবিবে রাতভর বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং দক্ষিণ লেবাননে চলমান সামরিক হামলার প্রতিবাদে তেলআবিবের রাজপথে রাতভর বিক্ষোভ করেছেন বহু ইসরায়েলি নাগরিক।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়।

দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, ইরান ও লেবাননকে ঘিরে চলমান সংঘাত এবং কট্টর ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য সাধারণ নির্বাচন সামনে রেখে এসব ইস্যুতে জনমত আরও বিভক্ত হয়ে পড়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া তিরাশি বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক ডেভিড আলকান বলেন, তিনি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন। তার অভিযোগ, সরকার প্রতিনিয়ত জনগণকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।

তিনি আরও বলেন, তার মতে ইরানের চেয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনই বেশি উদ্বেগজনক। একই সঙ্গে সামরিক দায়িত্ব পালনে অনাগ্রহী কট্টর ধর্মীয় গোষ্ঠীগুলোরও সমালোচনা করেন তিনি।