ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে ইরানের পক্ষ থেকে দেওয়া পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান জানায় তেহরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি ইরানের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব পড়েছেন এবং তা তার কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আগে যুদ্ধ বন্ধের শর্তও ছিল।