সোমবার , ১১ মে ২০২৬
সোমবার , ১১ মে ২০২৬
হোমজাতীয়আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহারের আবারও বিচ্ছেদ, কারণ জানালেন সারা

আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহারের আবারও বিচ্ছেদ, কারণ জানালেন সারা

favicon
ভোরের আলো ডেস্ক:
আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহারের আবারও বিচ্ছেদ, কারণ জানালেন সারা

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার দ্বিতীয়বারের দাম্পত্য সম্পর্ক আবারও বিচ্ছেদে শেষ হয়েছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের এই বিচ্ছেদ ঘটে।

শনিবার (৯ মে) সাবিকুন নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে তাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়ে যায়। পরে উভয় পরিবারের সম্মতিতে চূড়ান্তভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সারা বলেন, তারা নতুন করে সংসার শুরু করার চেষ্টা করেছিলেন এবং দুই পরিবারের পক্ষ থেকেও বিষয়টি ইতিবাচকভাবে নেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। প্রথম দফায় বিচ্ছেদের পর পারিবারিক ও ঘনিষ্ঠজনদের মধ্যস্থতায় তারা আবার একসঙ্গে জীবন শুরু করেছিলেন। তবে সেই দ্বিতীয় দফার সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।

এর আগে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে, যা পারিবারিক কলহের কারণে হয়েছিল বলে জানা যায়।

তবে এবারের বিচ্ছেদ নিয়ে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।