সোমবার , ১১ মে ২০২৬
সোমবার , ১১ মে ২০২৬
হোমরাজনীতিদলীয় সম্প্রসারণে এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

দলীয় সম্প্রসারণে এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

favicon
ভোরের আলো ডেস্ক:
দলীয় সম্প্রসারণে এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্বকে দলে যুক্ত করার কার্যক্রম আরও সুসংগঠিত করতে ছয় সদস্যের একটি ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

রোববার (৯ মে) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই ও মূল্যায়ন সম্পন্ন করার দায়িত্ব পালন করবে এই কমিটি। যোগদান প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করাই এর মূল লক্ষ্য।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।