সোমবার , ১১ মে ২০২৬
সোমবার , ১১ মে ২০২৬
হোমআইন ও আদালতমিরপুর থানার মামলায় সাবেক সংসদ সদস্য সুমনের জামিন বহাল রাখল আপিল বিভাগ

মিরপুর থানার মামলায় সাবেক সংসদ সদস্য সুমনের জামিন বহাল রাখল আপিল বিভাগ

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুর থানার মামলায় সাবেক সংসদ সদস্য সুমনের জামিন বহাল রাখল আপিল বিভাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (১১ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটি সংশ্লিষ্ট রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করে।

পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ সর্বশেষ সেই জামিন বহাল রাখার সিদ্ধান্ত দেয়।