মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

favicon
সাইফুল আলম মিরাজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

দেশের তৈরি পোশাক ও নিটওয়্যার খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় শিল্পখাতের উন্নয়ন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়ানোর নানা দিক নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট নেতারা ও প্রধানমন্ত্রী।