মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমজাতীয়এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভঙ্গ: এক সপ্তাহে তিন শতাধিক মামলা

এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভঙ্গ: এক সপ্তাহে তিন শতাধিক মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভঙ্গ: এক সপ্তাহে তিন শতাধিক মামলা

এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে তিন শতাধিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. সরওয়ার।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরা এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল বাতির উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর নগরীতে রূপ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো যানবাহন উল্টোপথে চলাচল করলে বা নির্ধারিত নিয়ম ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। অভিযুক্ত ব্যক্তি ভিডিওচিত্রের মাধ্যমে নিজের অপরাধও দেখতে পারবেন।

তিনি আরও বলেন, এই ব্যবস্থার উদ্দেশ্য মানুষকে শাস্তি দেওয়া নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রায় ৩০টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি।