মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমরাজনীতিস্বেচ্ছাসেবক দল নেতা মুসা ফরাজী বহিষ্কার

স্বেচ্ছাসেবক দল নেতা মুসা ফরাজী বহিষ্কার

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বেচ্ছাসেবক দল নেতা মুসা ফরাজী বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার দলটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মুসা ফরাজীর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।