মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমরাজনীতিসিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে: জামায়াত আমির

সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে: জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে: জামায়াত আমির

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে দেশের বাজারব্যবস্থা অস্থির হয়ে উঠেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে, যার সরাসরি চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। এতে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং ভোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের স্বার্থে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা জরুরি।

তিনি জানান, জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে আরও সোচ্চার ভূমিকা পালন করবে।

তিনি জানান, জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে আরও সোচ্চার ভূমিকা পালন করবে।

এ সময় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও সংশ্লিষ্ট আসনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।