বুধবার , ১৩ মে ২০২৬
বুধবার , ১৩ মে ২০২৬
হোমরাজনীতিশাপলা হত্যাকাণ্ড ঠেকানো গেলে জুলাইয়ের হত্যাকাণ্ড হতো না: নাহিদ ইসলাম

শাপলা হত্যাকাণ্ড ঠেকানো গেলে জুলাইয়ের হত্যাকাণ্ড হতো না: নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
শাপলা হত্যাকাণ্ড ঠেকানো গেলে জুলাইয়ের হত্যাকাণ্ড হতো না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শাপলা হত্যাকাণ্ড প্রতিরোধ করা গেলে পরবর্তী সময়ে জুলাইয়ের হত্যাকাণ্ডও এড়ানো সম্ভব হতো। তিনি দাবি করেন, শাপলার ঘটনা দেশের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শাপলা হত্যাকাণ্ড: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ওলামা এলায়েন্স।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কোনো দাবির সঙ্গে মতভেদ থাকতে পারে, তবে দাবি আদায়ে আসা মানুষের ওপর হত্যাকাণ্ড চালানো কখনো গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সে সময় অনেকেই এই ঘটনাকে সমর্থন করেছিলেন কিংবা এর পক্ষে বক্তব্য দিয়েছিলেন।

তিনি আরও বলেন, আলেমদের হত্যার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলেরও দায় রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সে সময় বিরোধী রাজনৈতিক শক্তিগুলোও আলেমদের পাশে যথাযথভাবে দাঁড়াতে পারেনি।