বুধবার , ১৩ মে ২০২৬
বুধবার , ১৩ মে ২০২৬
হোমজাতীয়পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন একনেকে, ব্যয় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা

পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন একনেকে, ব্যয় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা

favicon
সাইফুল আলম মিরাজ
পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন একনেকে, ব্যয় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো “পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)” প্রকল্প। প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে রাজবাড়ীর পাংশা এলাকায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজ নির্মাণ করা হবে। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।