সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের Mount Elizabeth Hospital হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন মেয়ে তাসনিম সিনহা। এক ফেসবুক পোস্টে তিনি সবার কাছে বাবার জন্য দোয়া কামনা করেন।
মিজানুর রহমান সিনহা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তিনি মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আনা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আনা হয়।
স্থানীয়দের মতে, রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়ন ও দানশীল কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মিজানুর রহমান সিনহা। তার মৃত্যুতে মুন্সীগঞ্জে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।