রবিবার , ১৭ মে ২০২৬
রবিবার , ১৭ মে ২০২৬
হোমজাতীয়হজের খরচ ৫–৬ লাখ টাকায় নামানো সম্ভব: হাব সভাপতি

হজের খরচ ৫–৬ লাখ টাকায় নামানো সম্ভব: হাব সভাপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
হজের খরচ ৫–৬ লাখ টাকায় নামানো সম্ভব: হাব সভাপতি

হজ যাত্রার মোট খরচ ভবিষ্যতে ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)–এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।


শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে হজ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো গেলে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে হজের মোট খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তার মতে, ২০২৭ সালের মধ্যে বিমান টিকিটের দাম প্রায় ১ লাখ টাকায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।


সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, পরিবহন ও তাঁবু নির্বাচনসহ সব কার্যক্রম সময়মতো শেষ করে এবারের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সমন্বিত প্রচেষ্টায় হজ কার্যক্রম তুলনামূলকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।