রবিবার , ১৭ মে ২০২৬
রবিবার , ১৭ মে ২০২৬
হোমজাতীয়চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন স্থানে চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, চিকিৎসাকেন্দ্রগুলোর আশপাশের নজরদারি চিত্র পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালের দরপত্র ব্যবস্থাপনাকে ঘিরে কোনো ধরনের লুটপাট বা সন্ত্রাস বরদাশত করা হবে না। চিকিৎসা খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।