অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির নামে কেউ যদি বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে জনগণ বসে থাকবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি হলো খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন কলকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানুষের নিরাপত্তা বিধান করা।
চাঁদপুর ছাড়াও আরও ২০ জেলায় ভিডিও সম্মেলনের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।