সোমবার , ১৮ মে ২০২৬
সোমবার , ১৮ মে ২০২৬
হোমরাজনীতিমোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

মোটরসাইকেলের মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আমির ডা. শফিকুর রহমান লেখেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের পরিকল্পনা করছে। তিনি বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীরা সাধারণত সম্পদশালী নন; বরং জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন।

তিনি আরও বলেন, রাজস্ব আহরণের প্রয়োজনে করের আওতা বাড়ানো যেতে পারে, তবে সাধারণ ও নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়।

এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান তিনি।