সোমবার , ১৮ মে ২০২৬
সোমবার , ১৮ মে ২০২৬
হোমজাতীয়আলেম-ওলামাদের ওপর অবিচার করা হবে না : ধর্মমন্ত্রী কায়কোবাদ

আলেম-ওলামাদের ওপর অবিচার করা হবে না : ধর্মমন্ত্রী কায়কোবাদ

favicon
সাইফুল আলম মিরাজ
আলেম-ওলামাদের ওপর অবিচার করা হবে না : ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সরকার, তবে আলেম-ওলামাদের ওপর কোনো অবিচার বা জুলুম করা হবে না।


রোববার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, মাদ্রাসাগুলো যেন কোনোভাবে বঞ্চিত না হয় এবং তাদের প্রতি যেন অবিচার না করা হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। সরকারের পক্ষ থেকেও এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।


ধর্মমন্ত্রী আরও জানান, আলেম-ওলামাদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় সচেষ্ট রয়েছে এবং এ বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।