সোমবার , ১৮ মে ২০২৬
সোমবার , ১৮ মে ২০২৬
হোমআইন ও আদালতঈদুল আজহায় অধস্তন আদালত ৭ দিন বন্ধ থাকবে

ঈদুল আজহায় অধস্তন আদালত ৭ দিন বন্ধ থাকবে

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদুল আজহায় অধস্তন আদালত ৭ দিন বন্ধ থাকবে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব অধস্তন আদালতের কার্যক্রম আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

তবে সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন ২৩ মে শনিবার এবং ২৪ মে রবিবার আদালতের কার্যক্রম চলবে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটির সময় জরুরি সেবা কার্যক্রম এর বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক ও টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট পরিবহন সেবা চালু থাকবে।

এছাড়া ব্যাংকিং কার্যক্রম ও আদালতের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে।