সোমবার , ১৮ মে ২০২৬
সোমবার , ১৮ মে ২০২৬
হোমলাইফস্টাইলফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে যেসব খাবার এড়িয়ে চলা জরুরি

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে যেসব খাবার এড়িয়ে চলা জরুরি

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে যেসব খাবার এড়িয়ে চলা জরুরি

সুস্থ জীবনের জন্য শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়াই নয়, লিভারের জন্য ক্ষতিকর খাবার এড়িয়ে চলাও সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, ভুল খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে ফ্যাটি লিভার রোগের প্রকোপ দ্রুত বাড়ছে। অতিরিক্ত চর্বি জমে লিভারে প্রদাহ ও ক্ষতি হলে এই রোগ দেখা দেয়। সময়মতো নিয়ন্ত্রণ না করলে এটি সিরোসিসসহ মারাত্মক জটিলতায় রূপ নিতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফাস্টফুড, লাল মাংস, অতিরিক্ত লবণযুক্ত খাবার, ভাজাপোড়া, চিনিযুক্ত কোমল পানীয় এবং অতি-প্রক্রিয়াজাত খাবার লিভারের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর।

গবেষণার উদ্ধৃতি দিয়ে তারা বলছেন, এসব খাবার নিয়মিত গ্রহণ করলে ফ্যাটি লিভার, প্রদাহ এবং দীর্ঘমেয়াদে লিভার ক্ষতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।