ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে তারা এককভাবে অংশগ্রহণ করবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।
দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা স্বতন্ত্রভাবে অংশ নিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চায়।