মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমআইন ও আদালতসর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

favicon
ভোরের আলো ডেস্ক:
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না। পাশাপাশি এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করার বিষয়েও রুল জারি করা হয়েছে। আদালত তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আবেদনে বলা হয়, দেশে নাগরিকদের বড় একটি অংশ এখনো চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশ নিজে বহন করতে বাধ্য হচ্ছে। অথচ রাষ্ট্রের পক্ষ থেকে স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।