মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমজাতীয়ঈদুল আজহা উপলক্ষে ২৪ ঘণ্টা খোলা থাকবে সব সিএনজি ফিলিং স্টেশন

ঈদুল আজহা উপলক্ষে ২৪ ঘণ্টা খোলা থাকবে সব সিএনজি ফিলিং স্টেশন

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে ২৪ ঘণ্টা খোলা থাকবে সব সিএনজি ফিলিং স্টেশন

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১১ দিন এই নির্দেশনা কার্যকর থাকবে। সাধারণ সময়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশন বন্ধ রাখার নিয়ম থাকলেও ঈদের সময় সেই বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

এতে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।