মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমসারা দেশছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, বগুড়ায় মাংস বিক্রেতা নিহত

ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, বগুড়ায় মাংস বিক্রেতা নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, বগুড়ায় মাংস বিক্রেতা নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক নামের এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাঙালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক ঝাজিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মানিকের ভাই বুলুন চৌধুরীর একটি ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে ঢুকে পড়ে এবং ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

পরে রাতে মানিক ঝাজিড়া বাঙালী বাজারে গেলে কাকরুল, তার ভাতিজা রেজাউলসহ কয়েকজন আবারও ছাগলের ঘাস খাওয়ার বিষয় নিয়ে মানিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মানিক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।