মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমজাতীয়ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।