মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমজাতীয়বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে

favicon
সাইফুল আলম মিরাজ
বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ মে) প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে কলমিলতা বাজারে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


পরবর্তীতে মোট ১০টি ইউনিট একযোগে কাজ করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।