মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমজাতীয়ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা, ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা, ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা, ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে সাত দিনের ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে।


তবে একই প্রজ্ঞাপনে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী ওই দিন অফিস খোলা থাকবে।


এছাড়া ২৪ মে (রবিবার)ও অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।


এর আগে মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।