মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমজাতীয়ঢাকার ফুটপাতে হকার বরাদ্দ নিয়ে রুল জারি হাইকোর্টের

ঢাকার ফুটপাতে হকার বরাদ্দ নিয়ে রুল জারি হাইকোর্টের

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকার ফুটপাতে হকার বরাদ্দ নিয়ে রুল জারি হাইকোর্টের

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে হাইকোর্ট জানতে চেয়েছেন, ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, এবং কেন তা অবৈধ ঘোষণা করা হবে না।

ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামানের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হয়। এ বিষয়ে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।