দায়িত্বহীনতা ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে: তথ্যমন্ত্রী
দেশের হাম পরিস্থিতি থেকে দায়িত্বশীল আচরণের গুরুত্ব সম্পর্কে শিক্ষা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিষয়ে তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিতে এ পর্যন্ত ৯১ জন আবেদন করেছেন।
এ ছাড়া গণমাধ্যম খাতে শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি নীতিমালার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই নীতিমালা গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নয় বলে স্পষ্ট করেন তথ্যমন্ত্রী।