ফায়ার সার্ভিসকে আধুনিক করতে বাড়ানো হবে লোকবল ও স্থাপন করা হবে নতুন স্টেশন
সারাদেশে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে নতুন ফায়ার স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতে এই বাহিনীকে আরও শক্তিশালী করা হবে।