বুধবার , ২০ মে ২০২৬
বুধবার , ২০ মে ২০২৬
হোমজাতীয়মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে সরকার: টিআইবির অভিযোগ

মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে সরকার: টিআইবির অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে সরকার: টিআইবির অভিযোগ

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়ার মাধ্যমে সরকার কমিশনকে আবারও নিয়ন্ত্রণাধীন ও অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ অভিযোগ তোলে।

টিআইবির দাবি, খসড়া আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিশনকে সরকার বা সংশ্লিষ্ট বাহিনীর অনুমতি ও প্রতিবেদনের ওপর নির্ভরশীল রাখা হয়েছে। এতে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে সংস্থাটি।

এ ছাড়া কমিশনার নিয়োগ প্রক্রিয়াতেও সরকারি দলের প্রভাব বজায় রাখার সুযোগ রাখা হয়েছে বলে অভিযোগ করেছে টিআইবি। সংস্থাটির মতে, এ ধরনের বিধান মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করতে পারে।