অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট খারিজ করেছে হাইকোর্ট
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৭ মে রিটের ওপর শুনানি শেষে আদালত আদেশের জন্য দিন ধার্য করেন।
রিটে অভিযোগ করা হয়েছিল, ওই সময় দেশে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং একটি কমিশনের মাধ্যমে তদন্ত করা প্রয়োজন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল অংশ নেন এবং রিটকারীর পক্ষে আইনজীবী এম কে রহমান ও মহসিন রশীদ উপস্থিত ছিলেন।