নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ, অভিযোগ প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে কটূক্তির
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশটি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এতে আরও বলা হয়, নোটিশ প্রেরণকারী নিজেও এ ঘটনায় মর্মাহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান জানান, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।