রবিবার , ২৪ মে ২০২৬
রবিবার , ২৪ মে ২০২৬
হোমজাতীয়এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রামিসা হত্যাকাণ্ডের দায়ীর সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে।

শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধগুলো ভেঙে পড়ার মাধ্যমে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর ঘটনায় মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় স্পষ্ট হয়েছে।”

তিনি আরও বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। এসব অপরাধ দমনে কঠোর অবস্থানের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

তিনি আরও উল্লেখ করেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য।