রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ চার্জশিট দাখিল হতে পারে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এর আগে শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ধর্ষণ ও হত্যার শিকার ৭ বছর বয়সী রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ায় মামলার চার্জশিট প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে।
রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঈদের আগেই চার্জশিট দাখিল করা সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যাবে।
মন্ত্রী আরও জানান, শুধু রামিসা হত্যাকাণ্ড নয়, দেশের অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।