সোমবার , ২৫ মে ২০২৬
সোমবার , ২৫ মে ২০২৬
হোমলাইফস্টাইলচা নিয়ে নতুন গবেষণা: দিনে কত কাপ চা নিরাপদ, উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য

চা নিয়ে নতুন গবেষণা: দিনে কত কাপ চা নিরাপদ, উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
চা নিয়ে নতুন গবেষণা: দিনে কত কাপ চা নিরাপদ, উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য

চা পানের অভ্যাস বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। সকালের ক্লান্তি দূর করা থেকে শুরু করে সারাদিনের মানসিক চাপ কমাতে অনেকেই নিয়মিত চা পান করে থাকেন। কারও কারও ক্ষেত্রে দিনে কত কাপ চা খাওয়া হচ্ছে, তার হিসাব রাখাও কঠিন হয়ে পড়ে।

নতুন এক গবেষণায় চা ও ক্যাফেইন গ্রহণের পরিমাণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা নিয়মিত চা পানকারীদের জন্য উপকারী হতে পারে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) ক্যাফেইনযুক্ত পানীয় ‘পরিমিত’ পরিমাণে গ্রহণের পরামর্শ দিয়েছে। তবে এই পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পুষ্টিবিদ ভিক্টোরিয়া টেলর জানিয়েছেন, দিনে ৪ থেকে ৫ কাপ চা বা কফি পানকে সাধারণত ‘পরিমিত’ হিসেবে ধরা হয়, যা বেশিরভাগ সুস্থ মানুষের জন্য নিরাপদ।