সোমবার , ২৫ মে ২০২৬
সোমবার , ২৫ মে ২০২৬
হোমরাজনীতিঝিনাইদহে হামলা ও মামলার ঘটনায় সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

ঝিনাইদহে হামলা ও মামলার ঘটনায় সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

favicon
ভোরের আলো ডেস্ক:
ঝিনাইদহে হামলা ও মামলার ঘটনায় সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা এবং পরদিন দায়ের করা মামলার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে National Citizen Party (এনসিপি)।


সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক Hasnat Abdullah।


পোস্টে বলা হয়, গত ২২ মে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা এবং জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ওঠে। এরপর ২৩ মে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করা হয়।


এই ঘটনাগুলোর সার্বিক বিষয় তুলে ধরতে সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঝিনাইদহের পায়রা চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।