রাজধানীর পল্লবীর কালশীতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট
রাজধানীর পল্লবীর কালশী এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে ঘটনাস্থলে পানির সংকটের কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।