বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমসারা দেশদেশের ছয় জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

দেশের ছয় জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের ছয় জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।