বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমসারা দেশরাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪১ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (European-Mediterranean Seismological Centre) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৬ এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪.৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৯ পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্পটি স্বল্পমাত্রার হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে রাজধানীসহ আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।