বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমজাতীয়ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকির নির্দেশ

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকির নির্দেশ

favicon
সাইফুল আলম মিরাজ
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকির নির্দেশ

আসন্ন ঈদ উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকায় অবস্থান করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং তা বিদ্যুৎ বিভাগকে অবহিত করবেন। এর মাধ্যমে গ্রীষ্মকালীন চাহিদা ও ঈদের সময়ের বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন ও সরবরাহের মধ্যে সমন্বয় রেখে শহর ও গ্রামে সমতার ভিত্তিতে বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করা হবে। বিশেষ করে ঈদকে সামনে রেখে লোডশেডিং নিয়ন্ত্রণ ও দ্রুত সমস্যা সমাধানে স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোকে সক্রিয় রাখা হবে।

এছাড়া ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। উচ্চপর্যায়ের কর্তৃপক্ষও সার্বিক পরিস্থিতি মনিটর করবে বলে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জরুরি পরিস্থিতিতে দ্রুত মেরামত কার্যক্রম চালানো হবে এবং গ্রাহকদের আগাম তথ্য দিতে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


সব মিলিয়ে ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে।