বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমজাতীয়জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।


মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ সময় দেশে কার্যকর আইনের শাসন না থাকার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখন থেকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোনো ধরনের দুঃসাহস বরদাশত করা হবে না।


মন্ত্রী আরও বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা সরকার গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে।


তিনি জানান, ঈদকে সামনে রেখে মহাসড়ক, পশুর হাট এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা ও টোল ব্যবস্থার আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।