নিরাপত্তাজনিত কারণে মতিঝিল অফিস বন্ধ ঘোষণা এনসিপির
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মতিঝিলের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে পরিচালিত অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এখন থেকে সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তাদের কার্যক্রম চলবে।
পোস্টের শেষাংশে তিনি একটি সতর্কবার্তাও দেন। সেখানে বলা হয়, কেউ যদি পূর্ববর্তী অফিস এলাকায় গিয়ে কোনো ধরনের হামলা, মামলা বা নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে পড়েন, তবে তার দায় ব্যক্তিকেই বহন করতে হবে।