বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমজাতীয়শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বিএনপির খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বিএনপির খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি

favicon
ভোরের আলো ডেস্ক:
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বিএনপির খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে দলটি।


ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৩০ মে (শনিবার) রাজধানীর ১৬টি স্থানে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।


দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে মোট ১৬টি স্থানে একযোগে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।


এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে।


কর্মসূচিগুলোতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।