বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমসারা দেশসৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর পাঁচ গ্রামে উদযাপিত ঈদুল আজহা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর পাঁচ গ্রামে উদযাপিত ঈদুল আজহা

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর পাঁচ গ্রামে উদযাপিত ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর পাঁচ গ্রামের কয়েকটি পরিবারের মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় পীর হযরত আবু মুহাম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (রহ.)-এর আদর্শ অনুসরণকারী কাদেরিয়া তরিকার অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। প্রায় একশ বছর ধরে চলে আসা এ প্রথা অনুযায়ী তারা একদিন আগে রোজা শুরু করেন এবং একদিন আগে ঈদ উদযাপন করেন।

যেসব এলাকায় ঈদ উদযাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

উত্তর বসন্তবাগ মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. বদরুজ্জামান বলেন, চাঁদ দেখার ভিত্তিতেই তারা রোজা ও ঈদ উদযাপন করেন। বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ার তথ্য অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ পালন করেন। তিনি জানান, এই প্রথা তাদের এলাকায় বহু বছর ধরে প্রচলিত রয়েছে।