বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়উন্নয়নের নামে কৃষিজমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের

উন্নয়নের নামে কৃষিজমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের

favicon
সাইফুল আলম মিরাজ
উন্নয়নের নামে কৃষিজমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের

উন্নয়নের নামে আবাদি জমি যেন নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে সম্ভাব্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে দ্রুত কৃষিজমির পরিমাণ কমে আসছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, “যতটা সম্ভব আমরা কৃষিজমি রক্ষা করব। উন্নয়নের প্রয়োজনে যেন আবাদি জমি অযথা নষ্ট না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হচ্ছে। উপযুক্ত স্থান নির্ধারণের ক্ষেত্রে কৃষিজমি সংরক্ষণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।