বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়রাজধানীর নদ্দায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৮

রাজধানীর নদ্দায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৮

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীর নদ্দায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ৮

রাজধানীর নদ্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার (২৭ মে) সকালে গুলিস্তানগামী আকাশ পরিবহন বাস নদ্দা এলাকা অতিক্রম করছিল। এ সময় পটুয়াখালী থেকে আসা ইসলাম পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে বিপরীত দিক থেকে আসা আকাশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে আকাশ পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রিপল নাইনে কল করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।