বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত

favicon
মাহামুদুল হাসান
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, প্রধান এই জামাতে মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান-সহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক নামাজের ব্যবস্থাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।